শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশ ও জাতির অর্জনকেও বিএনপি অস্বীকার করছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে।

ওবায়দুল কাদের সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা।

বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো।

দাতাদের দয়ার উপর নির্ভর করেই তখন বাজেট হতো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যতমূখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের উপর ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে।

সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি।

দেশের ইতিহাসে বিএনপি’র শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রপিত হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী।

বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে এবং করছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট।

হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহীনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সে সুযোগ আর দিবে বলে মনে হয় না বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দিতে হকার্স লীগের নেতা-কর্মীদের প্রতি বছর জানান।

হকার্স লীগের আহবায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ হকার্স লীগের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে