বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করুক সেটা চাই না। তারা কে সেটা কোনো বিষয় নয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্প্রতি পাল্টাপাল্টি মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা একটি পরিণত দেশ। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা একটি স্বাধীন দেশ।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়ে অন্য দেশগুলোর বাংলাদেশকে প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ইতিহাসের গভীরে প্রোথিত। তবে ঢাকা বিদেশি বন্ধুদের কাছ থেকে গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে মোমেন বলেন, সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ। তিনি মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান