মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ জুলাই, ২০২০

দেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী

দেশের আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

মহামারী করোনা এবং আম্পান দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সহায়তা ও উন্নত মানের সবজির বীজ।
গৃহহীন অসহায় ব্যক্তিদেরকে ঘর নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে সেনাপ্রধানের নির্দেশে বাগেরহাটে ৪জন গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের হাতে যশোর সেনানিবাস কর্তৃক নির্মাণকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মান কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও করোনা মোকাবেলায় ত্রান তৎপরতা, গণপরিবহন মনিটারিং, সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নসহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব