রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন। সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার।

তিনি প্রতিটি মানুষকে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়ে আরও বলেন, শ্রীরামকৃষ্ণ মানবতার সেবায় কাজ করার জন্য সকল সম্প্রদায়ের পথ অনুসরণ করেছে। সেই পথকে অনুসরন করেই সকলকেই মানবসেবায় এগিয়ে আসতে হবে।

শুক্রবার দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭তম শুভ জন্মতিথি ও দুই দিনব্যাপী বার্ষিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে নরনারায়ণ সেবা (প্রসাদ বিতরণ), কবি গান, সংগীত প্রতিযোগিতা, সন্ধ্যা আরতি ও ভৈরবী সংগীত শিক্ষা কেন্দ্র’র পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জী, সহ-সভাপতি ডা. শান্তনু বসু, সদস্য শ্রী শ্যামল সরকার, স্বামী সমানন্দ। সঞ্চালনায় ছিলেন দিনাজপুর বিশিসপ এর সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী