রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোষারোপের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ান: বিএনপি’কে কাদের

করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ মে) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, করোনা মোকাবিলায় মাস্ক সবচেয়ে বড় অস্ত্র। তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান করার পাশাপাশি সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে বলেন। একই সঙ্গে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে বলেন।

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাকনা কেন সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এ সময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতারা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক