শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রব্যমূল্যের পাগলাঘোড়া নিয়ন্ত্রণে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দাবি করেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে দ্রব্যমূল্যের পাগলাঘোড়া নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমবে। তবে কতটা বাগে এসেছে জানতে পারবেন দুই একদিনের মধেই। আপনারা বারবার প্রশ্ন করেন মূল্যস্ফীতি নিয়ে। তবে বলতে পারি গতমাসে এটা (আগস্ট) বেড়েছিল তবে চলতি মাসে কমেছে। একটি সুখবর আছে। মূল্যস্ফীতির পাগলাঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগস্টে মূল্যষ্ফীতি বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বরেও সেটি কমেছে। এর কারণ হচ্ছে ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে সরকারের নানা উদ্যোগের ফলে যারা সরাসরি মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপকৃত হয়েছেন। ফলে মূল্যষ্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে। আমরা তথ্যেও কেন ইঞ্জিনিয়ারিং করব না। শুধু প্রক্রিয়াগত কারণে একটি দেরি হয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • তাহসিফ সাউরির মৃত্যু: গ্রেপ্তার দীপ তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা