শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ইজিবাইক শ্রমিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় এসপি প্রবীর কুমার রায়

নিরাপদ সড়ক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে ইজিবাইক শ্রমিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সদর থানার আয়োজনে রুপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস এম কামরুজ্জামান, ট্রাফিক ইনস্পেক্টর তপন কুমার মজুমদার, জেলা পুলিশের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক ইজিবাইক চালক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সরকারি বিধি-নিষেধ ও আইন মেনে পারস্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে আপনারা শান্তিপূর্ণভাবে ইজিবাইক ও অন্যান্য যানবাহন চালাবেন, যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করবেন না। তিনি আরো বলেন, নড়াইল জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত করতে ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা জনগণের পাশে আছে। তবে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে,অপরিচিত কোন ব্যক্তি কিছু দিলে তা খাওয়া যাবে না, কম জনাকীর্ণ জায়গায় ও অপরিচিত রাস্তায় অচেনা করো সাথে যাওয়া যাবে না, যাত্রীদের সাথে সুন্দর ও মানবিক আচরণ করতে হবে, মাদক ও সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকতে হবে।

এ সময় তিনি সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো, নিজেকে নিরাপদ রাখা ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সহ যানজট এবং দুর্ভোগ মুক্ত নড়াইল গড়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী