বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের রুপগঞ্জ বাজার বণিক সমিতির সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ে নড়াইল রুপগঞ্জ বাজার বণিক সমিতির সঙ্গে আইনশৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

মতবিনিময়কালে ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে পুলিশ সুপার রুপগঞ্জ বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ীগণকে বাজারে আরো সিসিটিভি ক্যামেরা, লাইট এবং নাইটগার্ড এর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
এছাড়া করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি সকলকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সদর দপ্তর; মীর শরিফুল হক, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা; মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রুপগঞ্জ ফাঁড়ি; রুপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জনাব হাসানুজ্জামান সহ রুপগঞ্জ বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে