বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের কত বাড়বে বেতন?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের সুপারিশ গত ২১ জানুয়ারি (বুধবার) বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার দেওয়া হয়েছে প্রস্তাব। সবচেয়ে বড় সুখবর অপেক্ষা করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য।

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কতটা?

নতুন এই সুপারিশে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের ওপর। বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান ১৩তম গ্রেড অনুযায়ী নতুন স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। বর্তমানে যাদের মূল বেতন ১১,০০০ টাকা, নতুন স্কেলে তা এক লাফে ২৪,০০০ টাকা পর্যন্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ার স্বপ্ন দেখছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক।

সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বৈষম্য কমছে:

কমিশন এবার বেতন বৈষম্য কমিয়ে আনতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, যা কমিয়ে এবার ১:৮ করা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, এই নতুন স্কেল বাস্তবায়নে আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

১১তম থেকে ২০তম গ্রেডে বিশেষ সুবিধা:

কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, শুধু মূল বেতন নয়, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। নিত্যপণ্যের লাগামহীন দামের কথা মাথায় রেখেই ২ হাজার ৫৫২ জনের মতামত নিয়ে এই ‘বাস্তবসম্মত’ সুপারিশ করা হয়েছে।

সচিবদের জন্য বিশেষ ধাপ ও সশস্ত্র বাহিনীর নতুন পরিকল্পনা:

সাধারণ ২০টি গ্রেডের বাইরে মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ ধাপ তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া বেসামরিক কর্মচারীদের এই প্রতিবেদন জমার পর এখন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠনের শুরু হবে প্রক্রিয়া।

কবে নাগাদ এই বেতন কার্যকর হবে?

২০২৫ সালের জুলাইয়ে গঠিত এই কমিশন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এখন একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে, যারা এই প্রস্তাবনাগুলো পর্যালোচনার পর ঠিক করবেন কার্যকর করার পদ্ধতি।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ