বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় তালার নাজমুল হোসেন নিহত

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় নাজমুল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের ভেলানগর এলাকার আহমেদুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন এবং একটি পোল্ট্রি মেডিসিন কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে চাকুরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজুল নামে পরিচিত একজনের সাথে মোটরসাইকেলে করে নরসিংদীর মাধবদী থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন নাজমুল হোসেন। ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে পৌঁছালে পিছন থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল হোসেন সড়কে ছিটকে পড়েন। পরে কাভার্ডভ্যানের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!