শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্থ সাউথে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হতে চান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্যান্য ভর্তিচ্ছুর সঙ্গে পরীক্ষায় বসেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছেন। ইএমপিজি প্রোগ্রামটি স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত হয়। এ প্রোগ্রামের সামার সেশনের (২০২৫) পরীক্ষায় অংশ নেন।

আগামী সপ্তাহে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। শুধু পরীক্ষায় উত্তীর্ণরাই এক বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সূত্র।

এদিকে, বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) ফেসবুক পেজে আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে বসে আসিফ মাহমুদকে পরীক্ষা দিতে দেখা যায়।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আজকের ইএমপিজি সামার-২০২৫ স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষায় অন্যদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন, তার এ আগ্রহকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি।‌‌‌

‘এসআইপিজিতে আমরা নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা বিষয়ে শেখানোর জন্য শিক্ষাবিদ, পেশাজীবীদের সমন্বয়ে এক বছর মেয়াদি একটি যুগোপযোগী কারিকুলামের ওপর পাঠদান করিয়ে থাকি।’

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী