শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

না ফেরার দেশে নির্মাতা মনোয়ার খোকন

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মনোয়ার খোকন। তিনি ‘স্বামী কেন আসামী’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা তৈরি করেছেন। আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন মনোয়ার খোকন।

এ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক জানিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

৯০ দশকে সিনেমার রমরমা দিনে চলচ্চিত্র পরিচালনায় এসে সাফল্য পান মনোয়ার খোকন।

তার হাত ধরে ঢালিউড উপহার পেয়েছে বহু ব্যবসা সফল সিনেমা। তার নির্মাণে প্রাধান্য পেয়েছে বাঙালি নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, সাংসারিক দুঃখ-ভালোবাসা।

তিনি ‘সংসারের সুখ দুঃখ,’ ‘মেয়েরাও মানুষ’, ‘লক্ষ্মীর সংসার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ‘পাওয়ার’ ইত্যাদি সিনেমা নির্মাণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী