মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে যশোরের মনিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেট প্রণয়ন করায় নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল,
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মুহিব বুল্লাহ, বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে মো. সম্রাট হোসেন বলেন, “একটি পৌরসভার সাফল্য শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়, বরং নাগরিকের জীবনমান কতটা উন্নত হয়েছে তার ওপর নির্ভর করে। আমরা এমন একটি স্মার্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণই উন্নয়নের মূল ভিত্তি হবে। নতুন কর আরোপ না করেও সেবার পরিধি ও মান বৃদ্ধির মাধ্যমে নাগরিক আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “উন্মুক্ত বাজেট সভা জনগণের প্রতি প্রশাসনের দায়বদ্ধতার প্রতীক। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা একটি গণমুখী প্রশাসনের অন্যতম দায়িত্ব।”
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “অংশগ্রহণমূলক পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতার সমন্বয়েই একটি আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে। উন্মুক্ত বাজেট সভা প্রশাসন ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত নাগরিকরা বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের মতে, উন্মুক্ত আলোচনা ও অংশগ্রহণমূলক এ উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াবে।
বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, “জনকল্যাণ, স্বচ্ছতা ও দূরদর্শী পরিকল্পনার সমন্বয়ে প্রণীত এ বাজেট আগামী দিনের আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মনিরামপুর পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির মনিরামপুর পৌরসভার আয়তন ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার। দীর্ঘদিন ধরে এ পৌরসভা স্থানীয় জনগণের নাগরিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন