শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরের বড়াইগ্রামে মা সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রাকের চাপায় পিষ্ট হলেন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের স্বামী মিলনের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সকালে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে ক্ষেত থেকে সবজি তোলার জন্য যাচ্ছিলাম। সে সময় আমি ও ছেলে মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও মেয়ে জান্নাতুল (৪) পার না হয়ে মহাসড়কের পাশে কাঁচামাটিতে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও মেয়ে জান্নাতুলের দিকে যাচ্ছিল। ওই সময় মৃত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী নুরজাহান মেয়ে জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়।’

এ ঘটনায় নাটোর-পাবনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামের এক নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর