নারায়ণগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মো. ছায়েদ (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ছায়েদ সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ডা. মোস্তফা কামালের বাড়ির কেয়ারটেকার। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন গায়েছড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ছায়েদ মঙ্গলবার সকালে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুর মা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, থানায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন


