বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজস্ব ঐতিহ্যে ধর্ম-বর্ণনির্বিশেষে এগিয়ে যাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি মোটেই কাম্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজস্ব ঐতিহ্য বজায় রেখেই ধর্ম-বর্ণনির্বিশেষে এগিয়ে যাবে বাংলাদেশ।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের আট জেলায় আধুনিক শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান জানান, দেশ থেকে অপসংস্কৃতি দূর করতে কাজ চলছে। উপজেলা পর্যায়ে আধুনিক সিনেমা হল নির্মাণে বিশেষ বরাদ্দ রেখেছে সরকার।

বুধবার (১৩ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে। সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলার এসব আয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, পহেলা বৈশাখ উদ্‌যাপনে বাধা দেওয়া ছিল সংস্কৃতির ওপরে আঘাত।

প্রধানমন্ত্রী বলেন, ১৪০০ (বাংলা) সাল, এক শতাব্দী থেকে আরেক শতাব্দীতে পদাপর্ণ করে। আমরা ১৪০০ সাল উদ্‌যাপন করার জন্য আমাদের কবি সুফিয়া কামালকে প্রধান করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। দুর্ভোগের বিষয় হলো সেই সময়ে বিএনপি ক্ষমতায় ছিল, তারা আমাদের ১৪০০ সাল উদ্‌যাপন করতে দেবে না। কারণ এটা নাকি বাঙালি সংস্কৃতি না, হিন্দুয়ানি। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তাদের (বিএনপি) কোনো ধ্যান-জ্ঞান নেই।

নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকে আমাদের লক্ষ্য ছিল অপসংস্কৃতি, জঙ্গিবাদ রোধ করা এবং নিজস্ব সংস্কৃতিতে তুলে ধরা।

একে একে উপজেলা পর্যায়েও তৈরি হবে আধুনিক সিনেপ্লেক্স। ধর্মের সঙ্গে সংস্কৃতি মিলিয়ে ফেলার অপচেষ্টা রুখতে হবে। সবাইকে সতর্কাবস্থায় বর্ষবরণের আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

শিল্পের মাধ্যমে সংস্কৃতি বিকাশের সুযোগ, তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে এবার আধুনিক শিল্পকলা একাডেমি ভবন রাজধানীর বাইরেও চালু হলো। দেশের আট জেলায় অত্যাধুনিক সুবিধাসংবলিত নবনির্মিত এসব ভবনে রয়েছে শিল্পচর্চার সব বন্দোবস্ত।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী