সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের যেকোনো অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঈদযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যদি কারোর ভাড়ার বিষয়ে অভিযোগ থাকে তাহলে মালিক বা শ্রমিক পক্ষ অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

বুধবার (৪ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি গতবারের যে ভাড়া সে ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেটও একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নিচ্ছে। কেউ যেন ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না।

নিরাপদ ঈদযাত্রার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। আমি আশা করবো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

ঈদযাত্রায় সড়কে সার্বিক নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ অন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সবাই সচেতন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী