সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে : তথ্য উপদেষ্টা

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ডের বেশিরভাগই ভুয়া দাবি করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে।

রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান নাহিদ ইসলাম।
নাহিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, আপনাদের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রেডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজকে পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। সেজন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।

নাহিদ ইসলাম বলেন, আরেকটি বিষয় হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বিভিন্ন সময়ে। সামনের দিনগুলোতে আমরা দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছি।

বিগত সময়ে তিন হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারাও এটা ভালো করে জানেন যে তিন হাজারের বেশি সবাই কিন্তু সাংবাদিক নন। নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকা ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এজন্য আমাদের কিছুটা সময় লাগবে।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করবো। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস সাংবাদিকদের আগামীকাল থেকে দেওয়া হবে। কারা এ পাস পাবে সেই বিষয়ে আমরা সাংবাদিক সংগঠন এবং মিডিয়া হাউসগুলোর সঙ্গে বসবো। নির্দিষ্ট সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকে আপনারা সচিবালয় প্রবেশ করতে পারবেন।

তিনি আরও বলেন, আগের সব পাসই বাতিল হবে। এখন নতুন করে পাসগুলো সরবরাহ করা হবে। নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব