সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নুসরাত-নিখিল বিতর্কে নতুন মোড়

বিয়ে নিয়ে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিবৃতির পর এবার মুখ খুললেন নিখিল জৈন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে নিখিল জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা নুসরাতের অভিযোগ শুনে খারাপ লেগেছে। মানুষ হিসেবে খারাপ লাগারই কথা, কিন্তু নুসরাতের বিরুদ্ধে কিছু বলতে চান না তিনি। যা ঘটেছে তা সবার সামনেই ঘটেছে বলেও জানান নিখিল।

এর আগে, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে টানাপড়েন এবং নায়ক যশের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই সামনে আসে নুসরাতের মা হওয়ার খবর। মা হতে যাচ্ছেন নুসরাত জাহান-সংবাদমাধ্যমের এমন খবরে রীতিমতো তোলপাড় টলিপাড়া।

এমন সময় নিখিলের বিষয়ে মুখ খোলেন ভারতীয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত। বুধবার (৯ মে) এক বিবৃতির মাধ্যমে নিজের যুক্তি উপস্থাপন করেন তিনি।

সেখানে নুসরাত জানান, হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইনে করা হয়। কিন্তু নিখিল-নুসরাতের বিয়েতে এটি মানা হয়নি। ফলে এটি বিয়ে না। আর তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এ অনুষ্ঠান অবৈধ।

তিনি জানান, নিখিলের সঙ্গে আমি একসঙ্গে থেকেছি। এটা বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এ বিষয়ে জানতে চাইলে নিখিল ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, আদালতে দেখা হবে।

এদিকে, নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন নিখিল। সে সময় ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, যেদিন জানলাম নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছি।

২০১৯ সালে ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। জমকালো আয়োজনে তুরস্কের বোদরুম শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ১৭ জুন অনুষ্ঠিত হয়েছিল তাদের ব্যাচেলর পার্টি, ১৮ জুন মেহেদি ও সংগীত অনুষ্ঠান। আর ২০ জুন রাতে অনুষ্ঠিত হয়েছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি। বিয়ের আয়োজনে টলিউডের একাধিক তারকা এবং দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর