শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। শুধু বই পড়ে শিক্ষিত হলেই হবে না, শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কীভাবে কাজ করতে হবে, তা শিক্ষার মাধ্যমেই জানা যায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, স্কাউটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সমাজের প্রতিটি ক্ষেত্রে স্কাউটের গঠনমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের এখন থেকেই আগামী প্রজন্মের জন্য চিন্তা করে কাজ করতে হবে। কেবল নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতির গণ্ডির বাইরে থেকে সামাজিক, ধর্মীয়, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। বর্তমানে মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তরুণদের মাদকের ছায়ামুক্ত ও পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষার জন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর