বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৈশকোচে ডাকাতি: ৯৯৯ কলে রক্ষা পেলেন যাত্রীরা, নারী ডাকাত আটক

নবাবগঞ্জের মতিহারা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী রুজিনা পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতির সময় ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ সময় নাজমিন নাহার রিপা নামে এক নারী ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় ৯৯৯ ফোন পেয়ে দলারদরগা-মতিহারা ব্রিজ এলাকা থেকে ডাকাতির হাত থেকে যাত্রীদের উদ্ধার করে নবাবগঞ্জ ও বিরামপুর থানা পুলিশ।

আটক নাজমিন নাহার রিপা দিনাজপুর জেলার ঘোড়ঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী বলে জানায় পুলিশ।

বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী রুজিনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৫০২১) নৈশকোচে যাত্রীবেশে কয়েকজন গাড়িতে উঠে। পরে গোবিন্দগঞ্জ এলাকায় গাড়িটি পৌঁছালে যাত্রী ছদ্মবেশে কয়েকজন গাড়িচালককে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে এবং চালককে মারধর করে। এ সময় গাড়ি সুপারভাইজার জাহিদ জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে ৯৯৯ নাইনে ফোন দেন। পরে বিরামপুর-নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও নাজমিন নাহার রিপা নামে এক নারী ডাকাতকে আটক করেন পুলিশ সদস্যরা।

তিনি আরও জানান, বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক