রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : রুহুল হক এমপি

জিএম আল ফারুক, আশাশুনিঃ আশাশুনির কাদাকাটি ইউনিয়নের বিভিন্নস্থানে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনভর ইউনিয়নের কাদাকাটি সহ ৮টি স্থনে পৃথক পৃথক উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি।

পৃথক পৃথক স্থানে এমপি রুহুল হক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি শুধু বিশ্ব মানবতার মা নন, নারীদের অধিকার বাস্তবায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নারী উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছেন। যার কারণে নারীরা আজ স্বাবলম্বী হয়ে নিজেদের সংসারসহ দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তিনি অসহায় নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জানান।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস পলাশ, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত