বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসা বাসার বাথরুম থেকে পুলিশের এসআই শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও বুধবার তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙ্গে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসা থেকে স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এখন পর্যন্ত জানা গেছে, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

জানা গেছে, এসআই শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করায় তিনি একাই বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট তিনি নড়াইল সদর থানায় যোগদান করেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে