বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সুলতানের ছবি সংস্কার শেষে ফিরলো সংগ্রহ শালায়

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ক্ষতিগ্রস্থ তিনটি শিল্পকর্ম মেরামত শেষে নড়াইলে ফিরিয়ে আনা হয়েছে। ছবিগুলি সুলতানের নড়াইল সংগ্রহ শালায় (সুলতান কমপ্লেক্সে) রাখা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহাবুবা করিম ও শিল্পকলা একাডেমির কর্মকর্তা হাসানুর রহমান রিয়াজ ছবিগুলো হস্তান্তর করেন।

এসময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার জাহিদুল ইসলাম ছবিগুলো গ্রহন করেন। ক্ষতিগ্রস্থ ছবি তিনটি হলো ‘ফসল সংগ্রহ’, ‘মাছ শিকার’ ও ‘জমি তৈরি’। জেলা কালচারাল অফিসার সুলতান কমপ্লেক্সের কিউরেটর হায়দার আলী ও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমের নেতৃতে ৮ সদস্যের একটি টিম নড়াইলে এসে শিল্পীর নষ্ট হয়ে যাওয়া ৩টি ছবি ‘জমি কর্ষণ, ধান মাড়াই’ এবং ‘চর দখল’ সুলতান কমপ্লেক্সে প্রতিস্থাপন করে আরও ৩টি ছবি ‘ফসল সংগ্রহ’, ‘মাছ শিকার ও ‘জমি তৈরি’ মেরামতের জন্য ঢাকায় নিয়ে যান। প্রায় ১ বছর পর এ তিনিটি ছবি মেরামত করে এনে তা প্রতিস্থাপন করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো।

উল্লেখ্য, সুলতান কমপ্লেক্সে শিল্পীর মোট ২২টি ছবি থাকলেও অধিকাংশ ছবি নষ্ট হয়ে যাওয়ায় এগুলো মেরামতের প্রয়োজন পড়ছে। এ পর্যন্ত ৬টি ছবি মেরামত করা হয়েছে এবং সুলতানের সবচেয়ে বৃহৎ এবং বিখ্যাত ৩৬ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং ৬ ফুট ৪ ইঞ্চি চওড়া চিত্রকর্ম ‘সভ্যতার ক্রমবিকাশ’ ছবিটি বিভিন্ন ধাপে ধাপে মেরামত করা। হচ্ছে । একুশে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক