বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ১২৫ হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান

নড়াইলে অসহায় হতদরিদ্র পরিবারের শিশুদের পাশে দাঁড়ালো স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। ঈদ উল আযহা উপলক্ষে পাঁচ টাকার টোকেন মানিতে এ
ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২৫ জন হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক দেয়া
হয়েছে।

বুধবার শহরের রুপগঞ্জে অসহায় ও দরিদ্র
পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক প্রদান করেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা রহমান পলি, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশের সদস্য শাহ পরান, শাকিল আহমেদ, সোহাগ ফরায়েজী, কেএম রাহাত নেওয়াজ প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের অষ্টম সেমেষ্টারের ছাত্র মীর্জা গালিব সতেজ
বলেন,,মানবিক দিক বিবেচনা করে পড়ালেখার খরচ থেকে অর্থ বাঁচিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের,ঈদের নতুন পোষাক বিতরণের উদ্যোগ নেই। গরীবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আনন্দ পাচ্ছি। আমার এ কাজে বাবা-মা অনুপ্রেরণা দিয়েছেন এবং অর্থ সহায়তা করেছেন।

তিনি আরো জানান, টোকেন মানি হিসেবে নেয়া সবটাকাও তিনি গরীব-অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন।

ঈদের নতুন পোষাক পাওয়া ষষ্ঠশ্রেণীর ছাত্রী বর্ষা খাতুন জানায়, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশের পক্ষ থেকে দেয়া ঈদের নতুন পোষাক পেয়ে খুব আনন্দ লাগছে।

শহরের শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী খাদিজা একই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী জাকিয়া, নড়াইল কমপ্লেক্সের তৃতীয়
শ্রেণীর ছাত্র অনিক মোড়ল জানায়, ঈদে নতুন জামা পাওয়ার মজাই আলাদা।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই মীর্জা গালিব সতেজ পড়ালেখা বাবদ তাকে দেয়া টাকা থেকে খরচ কমিয়ে জমানো সেই টাকা নিয়ে,অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়ান।,তিনি তাঁর এ মানবিক কাজে সহযোগিতা করার জন্য ১০ বন্ধুকে সম্পৃক্ত করেন।
গত ২৪ মার্চ মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করে করোনা সংক্রমণ রুখতে কাজ শুরু করেন।
এরপর করোনা সংক্রমণ যত বাড়তে থাকে মীর্জা গালিব সতেজ মানবিক সাহায্যের পরিধি বাড়াতে
থাকেন। করোনার কারণে বেকায় হয়ে পড়া অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করেন চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিতরণ করেন ওষধ
সামগ্রী।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক আনজুমান আরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সম্প্রতি এতিম ছাত্রদের মাঝে বিতরণ করেছেন মৌসুমী ফলসহ শিক্ষা সামগ্রী। গত ঈদ উল ফিতরে তিনি একশ’ এতিম, অসহায় ও
সুবিধাবঞ্চিত মানুষকে নতুন পোষাক প্রদান করেন।

উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় ২০১৭ সালে মীর্জা গালিব সতেজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী