বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম দাপ্তরিক সফরে এসে নড়াইলে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন।

সকাল ১০টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ‘মল্লিকপুর হাই এটাষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ, বেলা সাড়ে ১১টায় কুমারডাঙ্গা সরকারি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং দুপুর সাড়ে ১২টায় একই ইউনিয়নের ধলইতলা পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নতুন ভবন নতুন ভবন সমূহের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এসব ভবন উদ্বোধকালে উপস্থিত ছিলেন লোহাগড়ার ইউএনও রোসলিনা পারভিন ,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজায়েত, সিনিয়র সহকারি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম,বীরমুক্তিযোদ্ধা খান বাবলুর রহমান, স্কুল ম্যানিজিং কমিটির সভাপতিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, মেম্বর, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ‘মল্লিকপুর হাই এটাষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালের অতিরিক্ত শ্রেণিকক্ষের ৪তলা ভিত বিশিষ্ট এ নতুন ভবনটি নির্মাণ ব্যয় হবে ৭৫ লক্ষ ১৩ হাজার ৭৫৭ টাকা। চুক্তি অনুযায়ি ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ১২ অক্টোবর ২০২০ এবং নির্মাণ কাজটি শেষ হওয়ার কথা ১১ জুন ২০২১। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ব্যবস্থাপনায় ভবনটি নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে রয়েছেন লিটন কাইসার।

২০২০-২০২১ অর্থ বছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় কুমারডাঙ্গা সরকারি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের ৪তলা ভিত বিশিষ্ট এ নতুন ভবনটি নির্মাণ ব্যয় হবে ৬০ লক্ষ ৮৯ হাজার ৭৯৪ টাকা। চুক্তি অনুযায়ি ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ০৫ অক্টোবর ২০২০ এবং নির্মাণ কাজটি শেষ হওয়ার কথা ০৪ জুন ২০২১। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ব্যবস্থাপনায় ভবনটি নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে রয়েছেন লিটন কাইসার।

২০২০-২০২১ অর্থ বছরে ‘চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায় ধলইতলা পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের ৪তলা ভিত বিশিষ্ট এ নতুন ভবনটি নির্মাণ ব্যয় হবে ৬১ লক্ষ ৪৭ হাজার ৩১৭ টাকা। চুক্তি অনুযায়ি ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ০৫ ডিসেম্বর ২০২০ এবং নির্মাণ কাজটি শেষ হওয়ার কথা ০৪ অক্টোবর ২০২১। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ব্যবস্থাপনায় ভবনটি নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে রয়েছেন ইডেন এন্টারপ্রাইজ।

উল্লেখ্য,দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম এঁর সফর সঙ্গি হিসেবে ছিলেন কমিশনারের একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম (উপ-সচিব), দুদক খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ, দুদক সমন্বিত যশোরের উপ-পরিচালক নাজমুসাদাত এবং স্থানীয় নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক