শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজে দুঃসাহসিক চুরি

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রশাসনিক ভবনের অফিস কক্ষ থেকে দুর্বৃত্তরা ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা ৩টি আলমারি ও একটি ড্রয়ার ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা পুলিশ কলেজের প্রশাসনিক ভবন পরিদর্শন করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে ভবনের পিছন দিক দিয়ে দড়ি বেয়ে দোতলার জানালার গ্রিল কেটে এক জন দুর্বৃত্ত কক্ষে প্রবেশ করে। সিসি টিভিতে তাকে দেখা গেলেও পরে সে একটি চেয়ারে উঠে সিসি টিভির মুখ ঘুরিয়ে দিয়ে ৩টি ষ্টিলের আলমারি ও প্রধান অফিস সহকারীর ড্রয়ার ভেঙ্গে এ অর্থ নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন বলেন, কলেজের কিছু টাকা চুরি হয়েছে। সিসি টিভির ভিডিও ফুটেজ রয়েছে। তা দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম জানান, অফিসের ৩টি আলমারি ও প্রধান অফিস সহকারীর একটি ড্রয়ার ভেঙ্গেছে। দুর্বৃত্ত কলেজের দৈনন্দিন খরচের ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী