মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের বারইপাড়া সেতুর ক্ষতিগ্রস্ত পিলারের কাজ সম্পন্ন হবে জুনে

নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটে সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নৌযানের ধাক্কায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর একটি পিলার একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সেতুর ওই পিলারের কাজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুরুতে প্রকল্পের মেয়াদ ছিল দুই বছর তিন মাস। তবে চার বছরেও সেতু নির্মাণের কাজ শেষ হয়নি। সেতুসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত পিলারের কাজ বাদে মূল সেতুর কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। নতুন করে নকশা তৈরি করে পিলারটির কাজ করা হবে।

গত বছরের ৬ সেপ্টেম্বর একটি বালুবোঝাই নৌযান নির্মাণাধীন সেতুর ৯ নম্বর পিলারে আঘাত করলে পিলারটি হেলে যায়। এর আগে ২০২০ সালের ২০ জুন আরেকটি নৌযানের ধাক্কায় একই পিলার ক্ষতিগ্রস্ত হয়। ৯ নম্বর পিলারটিতে ছয়-সাতবার নৌযানের ধাক্কা লেগেছে। ধাক্কায় কয়েকটি নৌযান ডুবেও গেছে। সেতুর অন্য কাজ চললেও ক্ষতিগ্রস্ত ওই পিলারের ওপর স্প্যান বসানো হচ্ছে না।

নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম ডি জামিল ইকবাল অ্যান্ড মো. মঈন উদ্দিন বাশি জেভি ফার্ম। সেতুটির দৈর্ঘ্য ৬৫১ দশমিক ৮৩ মিটার (২১৩৮ ফুট) ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার (৩৩ ফুট)। সেতুটির উভয় পাশে তিন ফুট করে মোট ছয় ফুট ফুটপাত থাকবে। এ ছাড়া উভয় পাশে ৮০০ মিটার সংযোগ সড়ক হবে।

সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৭২ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮ সালের ১৮ মার্চ সেতুর নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষের মেয়াদ ছিল ২০২০ সালের ৩০ জুন। কিন্তু দুবার মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন কাজ শেষ করার কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিসি গার্ডারের (কংক্রিট) এ সেতুর ১৬টি পিলারের মধ্যে ১৩টি পিলারের কাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত পিলারটিসহ তিনটি পিলারের কাজ এখনো বাকি। ১৫টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে তিনটি স্প্যান বসানো হয়েছে।

উভয় পাশে সংযোগ সড়কে বালু ভরাটের কাজ শেষ হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপপ্রকল্প ব্যবস্থাপক (ডিপিএম) মিনহাজুল ইসলাম বলেন, ‘করোনার কারণে ও বর্ষায় স্রোতের তীব্র বেগ থাকায় কাজ বন্ধ ছিল। তাই কিছুটা দেরি হয়েছে। এখন পুরোদমে কাজ চলছে। জুনের মধ্যে মূল সেতুর সব কাজ ও সংযোগ সড়কের কাজ শেষ হবে বলে আশা করি। তবে যে পিলারটি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’

নড়াইল সওজের উপবিভাগীয় প্রকৌশলী এ এম আতিকউল্লাহ বলেন, বারবার সেতুর ওই পিলারটিতে নৌযানের ধাক্কা লেগেছে। এ বিষয়ে গত বছরের ২৬ নভেম্বর সওজের প্রধান প্রকৌশলী আবদুস সবুর একটি কারিগরি দল নিয়ে ক্ষতিগ্রস্ত পিলারটি দেখতে যান। এরপরে এ নিয়ে বৈঠকও হয়েছে। বারবার একই জায়গায় ধাক্কা লাগায় ওই অংশটি আরও প্রশস্ত করে পিলার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ধাক্কা লাগলেও যাতে সেতুটি ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে আধুনিক নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে। তাই ৯ নম্বর পিলার এলাকার জন্য নতুন করে নকশা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নকশা হাতে পেলে ওই অংশের কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক