রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের মধুমতি নদীতে সন্তানকে উদ্ধার করতে গিয়ে বাবাও নদীতে নিখোঁজ

নড়াইল জেলার কালনাঘাটে সপরিবারে নৌভ্রমণে এসে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় পুলিশ কনস্টেবল বাবা মোহাম্মদ মুসা (২৫) ও চার মাসের ছেলে সন্তান মধুমতি নদীতে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও তাদের সন্ধান পায়নি।

পুলিশ কনস্টেবল মুসার বাড়ি লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।

পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল স্ত্রী, শিশু সন্তানসহ পরিবারের অন্তত আট সদস্যকে নিয়ে কালনাঘাটে মধুমতি নদীতে নৌভ্রমণে আসেন পুলিশ কনস্টেবল মুসা। তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় বাবা মোহাম্মদ মুসার কোল থেকে শিশু সন্তান মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই বাবা (মুসা) নদীতে ঝাপ দেন। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন।

লোহাগড়া এসআই মাহফুজ জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধারে তৎপরতা চালিয়েছেন। তবে কাউকে পাওয়া যায়নি।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের