শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পচে যাচ্ছে ভোমরার বিপরীতে ভারতে আটকা পড়া ১৬৫ ট্রাক পিয়াজ

হঠাৎ রপ্তানি বন্ধ করায় ভারতে আটকা পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পিয়াজ। গত চার দিনে ওই পিয়াজ নষ্ট হতে যাচ্ছে। প্রতি ট্রাক পিয়াজের মূল্য ১০ লাখ টাকা।

আশঙ্কা করা হচ্ছে, এতে প্রতি ট্রাকে ব্যবসায়ীদের পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হবে।
সব মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে নয় কোটি ৯০ লাখ টাকারও বেশি।

গত ১৪ই সেপ্টেম্বর থেকে এসব ট্রাক ভারতে আটকে আছে। কবে নাগাদ এসব পিয়াজ দেশে আসতে পারবে তার জানেন না ব্যবসায়ীরা।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম সাংবাদিকদের জানান, পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই ১৬৫ ট্রাক পিয়াজ ভারত থেকে এলসি করা ছিল ভোমরা বন্দরের ব্যবসায়ীদের।
গত সোমবার হঠাৎ করেই রপ্তানি বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

মোস্তাফিজুর রহমান নাসিম আরো বলেন, পিয়াজের ট্রাকগুলোর ডকুমেন্ট পাস করা রয়েছে। জেনেছি আগের এলসি করা পিয়াজের ট্রাকগুলো তারা ছেড়ে দেবে। তবে এখনও পর্যন্ত ছাড়েনি বা কোনো সুরহা হয়নি।
ধারণা করা হচ্ছে, পিয়াজ দেশে দেশে আসতে-আসতে অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান