সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মায় ২ ফেরির সংঘর্ষ, পিকআপচালক নিহত

মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সঙ্গে শিমুলিয়াঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা এক পিকআপচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন বলে জানান জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান। রোববার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেরিতে থাকা নিহত পিকআপচালক মোহাম্মদ খোকন শিকদার (৪০) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংবাখালী গ্রামের হারুন শিকদারের ছেলে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন ও নৌ-পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওয়ার শিমুলিয়াঘাট থেকে বেগম রোকেয়া শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসে। জাজিরা পয়েন্টের কাছাকাছি পৌঁছলে অপরদিক মাঝিরকান্দি থেকে ছেড়ে যাওয়া ফেরি সুফিয়া কামালের সঙ্গে প্রচণ্ড স্রোতের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ফেরিতে থাকা এক পিকআপচালক গাড়ির চাপায় খোকন শিকদার নিহত হয়েছেন। আহতদের শরীয়তপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের বলেন, ফেরি দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মাওয়া নৌপুলিশ ক্যাম্পে রয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?