রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহর শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায় শহরের কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আল মামুন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদি হাসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা মাওলানা রুহুল আমিন বলেন, ২৮ শে অক্টোবর আমাদের এক আবেক ও ভালবাসার জায়গা। সেদিনের সেই ত্যাগ তিতিক্ষা আজ ভোগ করছি আমরা। অনেক শহীদের রক্তাভেজা এই সাতক্ষীরা শহর। রক্তভেজা এই পথ দিয়ে আজ ইসলামী আন্দোলনের ভাইয়েরা হাটছে।
যুগে যুগে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা শহীদের নজরানা পেশ করতে কখনো পিছপা হয় না। বরং একেকটা শহীদের ইতিহাস আমাদের শাহাদাতের তামান্নাকে আরও বৃদ্ধি করে। আমরা বিশ্বাস করি শহীদের রক্ত আমাদের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করে তোলে”।

পল্টন ট্রাজেডির রক্তঝরা ইতিহাসের স্মৃতিচারণ করে
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা আল মামুন বলেন,”২০০৬ সালের এইদিনে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেইটে চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ। হঠাৎ এই শান্তিপূর্ণ সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করা আওয়ামী নেতাকর্মীরা লগি বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সাথে ২৪ এর বিপ্লবে নিজের জীবনকে উৎসর্গ করে যেসব ভাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি”।

আলোচনা সভা শেষে শহীদের স্বরণে
সংগীত পরিবেশন করেন মুহা. শারাফাত হুসাইন (লিটিল)।

একই রকম সংবাদ সমূহ

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী