বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত!

শুধু স্কুল, কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের ওপর ইচ্ছাকৃত আঘাত।

ভারতের হামলায় মুজাফফরাবাদের মসজিদ বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে। এছাড়া আহমেদপুর সুবহান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত হেনেছে দেশটি। এ হামলায় দুজন মুসল্লি শহিদ হয়েছেন। মুরিদকেতের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে।

এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্যপ্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে। শহিদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশজুড়ে।

পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন, ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। ভারতের সাম্প্র্রতিক হামলায় আজাদ কাশ্মীরে নীলম-ঝেলম বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জেনারেল চৌধুরী আরও বলেছেন, এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি কৌশলগত সম্পদ। যার ওপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিক জীবনের ওপর সরাসরি হুমকি। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা শান শাহিদ।

তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি জানিয়েছেন, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের