শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা’ ৪০বর্ষ পূর্তিতে মিলনমেলা

সাতক্ষীরা সংবাদদাতাঃ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পাটকেলঘাটার বাতিঘরখ্যাত ‘পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা’ এর ৪০বর্ষ পূর্তি উৎসব এবং সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ২ এপ্রিল বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী এ বিদ্যাপীঠে চলে নানা আনুষ্ঠানিকতা। সাবেক শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয় প্রিয় ক্যাম্পাস।

সকাল সাড়ে ৮টায় গিফট সামগ্রীর প্যাকেজ বিতারণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাকালিন সদস্য মাওলানা মমতাজ উদ্দীন উদ্বোধনী বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠানটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ।

পাটকেলঘাটা আর আমিন ফাজিল মাদ্রাসা অ্যালাসনাইন অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডাইরেক্টর জি.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দি আব্দুল খালেক।

আলোচনাসভা, অতিথিদের সম্মাননা, ব্যাগ, ও ম্যাগাজিন প্রদানের মধ্য দিয়ে দিনভর চলে মিলনমেলার কার্যক্রম।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার