পাটকেলঘাটায় এতিম অসহায়দের মাঝে ১০০ ছাগল বিতরণ


সাতক্ষীরার তালা-কলারোয়া এলাকায় এক অনন্য মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো: হাসান আলী। আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে বড়বিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে একশত ছাগল বিতরণ করা হয়। এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির চেয়ারম্যান শিল্পী কবির বিন সামাদ, ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুর রহমান হাসান, সাংবাদিক নাজমুল হোসাইন মাহি, সাপোর্ট হিউমিনিটির চেয়ারম্যান আরিয়ান খান, সাংবাদিক তাইফুর রহমান, আব্দুল্লাহ, মারুফ, রবিউল ইসলাম, বড়বিলা দাখিল মাদ্রাসার সুপার আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানরা যদি হাসান আলীর মতো এগিয়ে আসেন, তবে দারিদ্র্য অনেকাংশে লাঘব হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি দারিদ্র্য বিমোচন ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোক্তা হাসান আলী বলেন, তিনি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অন্যদিকে চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুর রহমান হাসান সরুলিয়া ইউনিয়নকে একটি মডেল ও দারিদ্রমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ছাগল পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত। তাদের অনেকেই জানান, এটি শুধু একটি সহায়তা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ খুলে দিয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষেবিস্তারিত পড়ুন


