শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পার্লামেন্টের প্রথম অধিবেশনে যা বললেন মোদি

চলতি বছরের সাধারণ নির্বাচনের পর ভারতে প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। সংসদ অধিবেশন শুরুর আগেই গণমাধ্যমে ভাষণ দেন তৃতীয় মেয়াদে শপথ নেওয়া প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

প্রধান বিরোধী দল কংগ্রেস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২৫ জুন জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী চিহ্নিত হবে। এটিকে দেশের গণতন্ত্রের ওপর একটি ‘কালো দাগ’ বলে অভিহিত করেছেন তিনি।

বিজেপিকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অস্বীকার করে এমন একটি নির্বাচনের পর তার তৃতীয় মেয়াদ শুরু করে মোদি জনগণকে আশ্বাস দিয়ে বলেছেন, সরকার তার তৃতীয় মেয়াদে তিনগুণ কঠোর পরিশ্রম করবে এবং তিনগুণ ফল দেবে।

তিনি বলেন, এই নির্বাচনটি তাৎপর্যপূর্ণ ছিল। কারণ স্বাধীনতার পর এটিই দ্বিতীয় সরকার, যা টানা তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, এই সুযোগ এসেছে ৬০ বছর পর। জনগণ যখন তৃতীয় মেয়াদের জন্য একটি সরকারকে নির্বাচিত করে, তখন এর অর্থ তার উদ্দেশ্য, নীতি এবং তার উৎসর্গের ওপর একটি স্ট্যাম্প। এর জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।

তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীকাল ভারতীয় গণতন্ত্রের কালো দাগের ৫০ বছর পূর্ণ হবে। নতুন প্রজন্ম ভুলে যাবে না কীভাবে ভারতীয় সংবিধান বাতিল করা হয়েছিল, কীভাবে দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল এবং গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। এই ৫০ বছরপূর্তিতে— দেশ শপথ নেবে যে এটি আর হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে দেশ ও জনগণের সেবা করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবে বিরোধীদের জন্য একটি কঠোর বার্তা যোগ করেছেন। ‘ভারতের একটি দায়িত্বশীল বিরোধী দল দরকার, মানুষ স্লোগান নয়, তারা বিতর্ক চায়, সংসদে নাটক ও গোলযোগ নয়, পরিশ্রম চায়। আমি আশা করি বিরোধী দল জনগণের প্রত্যাশা পূরণ করবে’।

তিনি বলেন, দেশের এমপিদের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে এবং জনকল্যাণে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে উল্লেখ করেন, নতুন সংসদ ভবনে এই প্রথম নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী