শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাহাড়ের উন্নয়নে সরকার মনোযোগী: তথ্যমন্ত্রী

দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিতে খুশি নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ ডিসেম্বর) রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জের উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেয়। তিন দিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন আরও বিকশিত হবে মনে করছেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনারবিস্তারিত পড়ুন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,বিস্তারিত পড়ুন

  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা