বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ হতদরিদ্র দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল

ইউসেপ ঘাসিটুলা স্কুলের সপ্তম ও দশম শ্রেণি পড়ুয়া হতদরিদ্র পরিবারের দুজন ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দল।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে তাদের হাতে এক বছরের মাসিক বেতন ও যাবতীয় ফিসসহ খরচের নগদ অর্থ হস্তান্তর করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (ডিসি-সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, শিক্ষিকা শাহিদা জামান, এসএমপি মানবিক টিমের অন্যতম সদস্য, মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক সফি আহমেদসহ এসএমপি ২০২০ ব্যাচের পুলিশ সদস্যরা।

দুই অসহায় শিক্ষার্থীর দায়িত্ব নেয়ার বিষয়ে ইউসেপ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান বলেন, পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে তা নয়। সিলেট মহানগর পুলিশ নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ প্রশংসার দাবি রাখে।

তিনি আরও বলেন, করোনাকালে এসএমপির নায়েক শফি আহমেদ স্কুলের শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা ও ঈদের পোশাক নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য উনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।

উপ-কমিশনার (ডিসি-সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ বলেন, এই দুই ছাত্রীর দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। সামনে আরও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক