রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের ফেসবুক পেজে পাঠানো ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

এলাকায় বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের উপদ্রবের একটি ভিডিও দেখে পুলিশ সদর দফতরের নির্দেশনায় পাঁচ অভিযুক্তকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

আটকদের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের প্রমাণও পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন কিশোর ও তাদের কর্মকাণ্ডের তথ্য ও সাক্ষ্যপ্রমাণসহ একটি বার্তা বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠান লক্ষ্মীপুর জেলার একজন সচেতন নাগরিক। বার্তাটি পেয়ে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করে।

সোহেল রানা বলেন, পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জেলার সাইবার টিমকে নিয়ে মাঠে নামেন। বার্তায় উল্লিখিত বিভিন্ন লিংক, ছবি ও তথ্য যাচাই করে অভিযুক্তদেরকে শনাক্ত করা হয়।

এরপর সাইবার টিমের সহায়তায় সদর থানার একটি টিম জেলার বিভিন্ন স্থানে সারারাত অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে আটক করে।

তিনি আরও বলেন, অভিযুক্তদের ব্যবহৃত অ্যাকাউন্টগুলোতে অপ্রীতিকর ও জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া গেছে।

এছাড়া, কিশোর গ্যাংয়ের নামে পরিচালিত কার্যক্রমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহবিস্তারিত পড়ুন

ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের ছবি নিয়ে সম্প্রতি সামাজিকবিস্তারিত পড়ুন

  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী