মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পৃথিবীর সমান’ নতুন গ্রহের সন্ধান

সৌরজগতে নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই গ্রহের আকার পৃথিবীর কাছাকাছি। অ্যাস্ট্রনমিকাল জার্নাালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে তারা এই গ্রহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।

বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহের ভর পৃথিবীর চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি। আর দূরত্ব সূর্য-পৃথিবীর চেয়ে ৫০০ ‍গুণ দীর্ঘ।

এর আগেও বিজ্ঞানীরা এই গ্রহের অস্তিত্বের আভাস পেয়েছিলেন। তবে এর আকার এত বড় বলে মনে হয়নি তাদের। নেপচুনের পেছনেই ‍কুইপার বেল্টের এই গ্রহের অবস্থান।

ডার্চ-মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জেরাল্ড কুইপার ১৯৫১ সালে কুইপার বেল্টের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয়।

জার্নালে প্রকাশিত প্রবন্ধে বলা হয়, তারা কুইপার বেল্টে একটি বস্তুর সন্ধান পেয়েছেন, যাকে বলা হচ্ছে ‘প্ল্যানেট নাইন’। অন্য বস্তুর ওপর এর মহাকর্ষ প্রভাব থাকায় গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে একে।

কোটি কোটি বছর আগে সূর্য থেকে যেই গ্রহগুলো তৈরি হয়েছিল, সেখানে একটি ডোনাট আকৃতির বলয় থেকেই কুইপার বেল্টের তৈরি। পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে বিজ্ঞানীরা সেখানে যেতে পারেননি এবং স্পষ্ট কোনো ধারণা পাননি।

বিজ্ঞানীরা বলছেন, ‘আমরা পৃথিবীর মতো এই গ্রহের অস্তিত্ব পেয়েছি। কুইপার বেল্ট এলাকায় এমন গ্রহ থাকা সম্ভব। অতীতে সৌরজগতে এমন গ্রহ ছিল।‘

এর আগেও গবেষকরা বলেছিলেন, ‘আমাদের সৌরজগতের শেষ প্রান্তে পৃথিবীর মতো গ্রহ রয়েছে। আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। তবে এবার বিজ্ঞানীরা বড় আকারে গ্রহের সন্ধান পেলেন।’

চলতি বছর জুলাইয়ে বিজ্ঞানীরা বলেছিলেন, বৃহস্পতি ও ইউরেনাস আকৃতির গ্রহ সোলার সিস্টেমের প্রান্তে থাকতে পারে। যা এখনো আবিষ্কার হয়নি। নতুন এই গ্রহের দূরত্ব প্লানেট এক্স থেকেও দূরে।

একই রকম সংবাদ সমূহ

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা