শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌর নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীদের অভিনন্দন: তথ্যমন্ত্রী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অনেক পৌরসভায় বিএনপির প্রার্থীরাও জয়লাভ করেছেন, তাদের অভিনন্দন জানাই।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতের তুলনায় আমাদের দেশের স্থানীয় নির্বাচন অনেক শান্তিপূর্ণ হয়েছে, সহিংসতাও অনেক কম হয়েছে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য নিজেদের দুর্বলতা ঢাকার জন্য, মুখ রক্ষার জন্য।

এসময় বসুরহাট পৌরসভা নির্বাচনে জয়ী সেতুমন্ত্রীর ছোটভাই আব্দুল কাদের মির্জাকে অভিনন্দন তথ্যমন্ত্রী বলেন, তিনি (কাদের মির্জা) বিপুল ভোটে জিতেছেন। এ জন্য নিশ্চয় তিনি অভিনন্দন পাওয়ার যোগ্য। প্রশ্ন তোলার অধিকার সবার আছে। সে অধিকারেই তিনি দলের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। দলীয় ফোরামে নিশ্চয় এসব নিয়ে আলোচনা হবে।
ড. হাছান মাহমুদ বলেন, সিলেটে আওয়ামী লীগের প্রার্থীর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষতেও হবে। অতীতে অনেকে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করলেও তাদের এবার মনোনয়ন দেওয়া হয়নি। তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে, কিন্তু তাদের দলীয় পদ ফেরত দেওয়া হয়নি। ভবিষ্যতেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার