রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবার রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ভোরে গুলশানের বাসা থেকে নির্ধারিত সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিল। রাষ্ট্রীয় গাড়ি এই প্রথম প্রধানমন্ত্রী ব্যবহার করলেন।

এদিন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ৫টা ৫৩ মিনিটে। স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখান থেকে গুলশানের বাসায় ফিরে যান তিনি।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের সাদা গাড়ি ব্যবহার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই গাড়িতে পতাকার ব্যবহার হয় না।

‘বাংলাদেশ ফ্ল্যাগ রুলস, ১৯৭২’ অনুযায়ী প্রধানমন্ত্রী তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের পূর্ণ সাংবিধানিক অধিকার রাখেন। তবে কোনো বিশেষ পরিস্থিতিতে বা নিরাপত্তাজনিত কারণে তিনি পতাকা ব্যবহার না-ও করতে পারেন। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা ঢাকায় গাড়িতে পতাকা ব্যবহার না করলেও, প্রধানমন্ত্রী সর্বদা এই সুবিধা পাওয়ার যোগ্য।

এছাড়া জ্বালানি সাশ্রয়ীর কথা বিবেচনা করে এবার ভিভিআইপিদেরও সীমিত প্রটোকল ও যানবাহন ব্যবহার হয়েছে।

তারা বাসে এসেছেন জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের পরিবহনে প্রায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি খবচ হয়। ফলে এবার মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী