শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত নিউজ ভুয়া : প্রেস উইং

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ—প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের নিউজকে ‘ভুয়া’ বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।

প্রেস উইং আরও জানায়, জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিশিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে