বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী নয়, গর্ভনর ও ডেপুটি গর্ভনরকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

দেড় দশকের ব্যাংক লুটপাটের পেছনে রাজনৈতিক চাপ ও ক্ষমতার কাছে হাল ছাড়ার কারণে অনেকবার দায়ী হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আইনের বাইরে গাইডলাইন জারি হওয়ায় সংস্থার স্বায়ত্ত্বশাসন ক্ষুণ্ন হয়েছে।

দেড় দশকে ব্যাংক লুটপাটের অন্যতম সহায়ক হিসেবে দায়ি করা হয় কেন্দ্রীয় ব্যাংককে। রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণে, আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা। যাতে ক্ষুণ্ন হয়েছে সংস্থার স্বায়ত্ত্বশাসন।

এই পরিস্থিতি সংশোধনে গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ড. সাবেত সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ওই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধন করে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ২০২৫ খসড়া তৈরি করেছে। ইতিমধ্যে খসড়া পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।

গর্ভনর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত্বশাসনের বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণে আনা পরিবর্তনের মধ্যে রয়েছে:

১. বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যা কমানো।
২. গর্ভনর ও ডেপুটি গর্ভনর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে যাবে রাষ্ট্রপতির হাতে।
৩. যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে।
৪. চাকরির মেয়াদ ৪ বছরের পরিবর্তে হবে ৬ বছর।

ড. আহসান এইচ মনসুর বলেন, “সরকারি ব্যাংকগুলো সরকার চালায়, বেসরকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায়—এই দ্বৈতনীতি পৃথিবীর কোথাও নেই। আমরা বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে খসড়া প্রণয়ন করেছি।”

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে, আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও অনিয়ম রোধে সংশোধন আনা হচ্ছে কোম্পানি আইনেও।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার