শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। গলায় গামছা দিয়ে নিয়ে আসব। টাকা নিয়ে গেছে। এখন ইলেকশনের চিন্তা ভাবনা করছে। গণহত্যা করেছে, টাকা চুরি করেছে, এখনো ক্ষমা চায়নি। ক্ষমা চাওয়ার আগে বলেছে টুস করে ঢুকে পড়বে। ঘর থেকে এনে জনতার আদালতে বিচার শুরু হবে। বিচার শুরু করেছে এ সরকার, আসল বিচার করবে পরের সরকার।

চব্বিশের আন্দোলন নিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে নিজেরাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ভেবেছিলাম তারা নেতৃত্ব দেবে। অথচ তারা বলছে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার এসেছে। বিএনপির মধ্যে লুটপাট-দুর্নীতি নাই। মানুষ সবসময় বিএনপির পক্ষে।

শামসুজ্জামান বলেন, ১৪ আর ১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ৭২ ও ৭৫ আরেকটা কালো সময় ছিল। শেখ মুজিব নির্বিচারে ৫০ হাজার মানুষকে হত্যা করার জন্য বানিয়েছিলেন রক্ষী বাহিনী। দুর্ভিক্ষের সময় তিনি বলেছিলেন, আমি কিছু দিবা পারুম না। তখন ১০ লাখ মানুষ মারা গেছে। তার মেয়ে শেখ হাসিনা। শেখ পরিবার হল ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষেরবিস্তারিত পড়ুন

স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টনবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন