শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সাথে এমপি স্বপনের সৌজন্য সাক্ষাৎ

দীপক শেঠ, কলারোয়া: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

সোমবার (৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার তেজগাঁও পুরাতন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়ার নানা উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

জানা যায়, আধা ঘন্টা ব্যাপী সৌজন্য সাক্ষাৎকালে ফিরোজ আহমেদ স্বপন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নাভারণ-মুন্সিগঞ্জ রেল লাইন চালু, উপকূলীয় অঞ্চলে ভেড়িবাঁধ প্রস্তুতকরণ, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় আরো আশ্রয়কেন্দ্র গড়ে তোলা, পর্যটন কেন্দ্র, সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার উন্নতিকরণ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়াসহ জীবনমান উন্নয়নকল্পে নানা প্রস্তাবনা তুলে ধরেন।

এমপি স্বপন তাঁর সংসদীয় এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর নানা সমস্যা ও করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা নিবেন এমন আশ্বাস দেন বলে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন জানান।

সাক্ষাৎকালে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি দূরারোগ্য রোগে আক্রান্ত শেখ সাহিদ উদ্দীনের উন্নত চিকিৎসার জন্য দৃষ্টি আকর্ষণ করলে তার চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রধানমন্ত্রী আজ.লীগ নেতা সাহিদ উদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ