প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার


মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নং দক্ষিণ শাঁখারিকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার।৪৩ তম বিসিএসে সরকারী কলেজের লেকচারার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
বিসিএস জয় করা রোকনুজ্জামান তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাঁখাড়িকাঠি গ্রামের মোঃ মোশারেফ হোসাইনের ছেলে। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি হয় রোকনুজ্জামানের।
২০২০ সালে দক্ষিণ শাঁখারিকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে ৪৩ তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন রোকনুজ্জামান। চুড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
রোকনুজ্জামান জানান,আমার ইচ্ছা ছিল পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া। এখানে আসার জন্য পুনরায় চেষ্টা করবো।তবে যেখানে সুপারিশ হয়েছে সেখানে সততার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করবো।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন


