বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথন দৌড়-২০২১ এর অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ৫ কিলিামিটার রাস্তা অতিক্রম করে উক্ত স্কুল মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৬০জন নানা পেশা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মো: খান রাকিব, দ্বিতীয় হয়েছে মো: ফয়সাল হাওলাদার, এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: শফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফকিরহাট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। এতে সভাপতিত্ব করেন বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ক্যাপ্টেন শাহিনুর রহমান। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বকর, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা যুব লীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান আল আউয়াল মনি,সাংবাদিক মান্না দে, মনি,শেখ সৈয়দ আলী
আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইয়ারাত আলী, লিপন বিশ্বাস প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা