সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

ফকিরহাটে ৩০ জন ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩০পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারী সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীনদের ঘর দেয়া অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ৩০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। ফকিরহাট সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সূধীজন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে আন্ত: ইউনিয়ন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস

ফকিরহাটে মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার দুপুর একটায় উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপজেলা ক্রীড়া সংস্থার সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান।
উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে অায়োজিত নকআউট পদ্ধতিতে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ ও মানসা- বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান বলেন মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে ফকিরহাটে আজ উদ্বোধিত এই টুর্নামেন্ট ধারাবাহিকতা ধরে রেখে প্রতি বছরই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই।
উদ্বোধনী খেলায় সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু ও মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির উপস্থিত ছিলেন।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত-২

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। শনিবার ২৩ জানুয়ারি উপজেলার পিলজংগ ইউনিয়নের কলমের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ওই এলাকার মৃত শেখ ইনতাজ আলীর ছেলে ও রাইংদিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন (৪৩) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩৫)।ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে আহত আলমগীর হোসেনের আপন ভাই শেখ ফারুক আহম্মেদ ও তার সহধর্মিণী সুমি খাতুন আচমকা দেশিয় অস্ত্র নিয়ে তাদের অপর হামলা করে। এরপর সুমি আহত শারমিন আক্তারকে জোর করে জাপটে ধরে। এসময় তার স্বামী ফারুক দা’দিয়ে মাথায় কোপ দিতে যায়। কিন্তু কোপটি মাথায় না লেগে বাম পাশের ঘারে ও কাপালে লাগে। এরপর আলমগীর হোসেনের পরিবারকে ঘরে আটকে রাখে। পরে পরিবারটি ৯৯৯ নাম্বারে সাহায্যে চাইলে ফকিরহাট থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ভর্তি করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়েবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী