বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনিদের হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও তাদের পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট বক্তা রস্তম আলী তাওহিদী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন মুমিন, মাওলানা মোতাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

ইসরায়েলের পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছে।

যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় হুশিয়ারী দিয়ে
বলেন, ফিলিস্তিনদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিল ঠিক সেভাবে ইসরায়েলকেও নত করতে বাধ্য করা হবে। চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই।

বক্তারা এ সময় অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক